ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রুশ খেলোয়াড় আন্তোনোভাকে দিয়ে বিলগেটসকে ফাঁদে ফেলেন এপস্টেইন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ মে, ২০২৩, ০৬:০৫ পিএম

রুশ খেলোয়াড় আন্তোনোভাকে দিয়ে বিলগেটসকে ফাঁদে ফেলেন এপস্টেইন

রুশ খেলোয়াড় আন্তোনোভাকে দিয়ে বিলগেটসকে ফাঁদে ফেলেন এপস্টেইন

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফ্রে এপস্টেইনের খপ্পরে পড়েছিলেন মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিষ্ঠাতা বিল গেটস। এপস্টেইন টোপ হিসেবে রুশ ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভাকে ব্যবহার করেন। এই ফাঁদে পা দেওয়ার এক বছর পর মেরিন্ডা গেটসের সঙ্গে বিল গেটসের ২৭ বছরের বিবাহিত জীবন ভেঙ্গে যায়। 

বিল গেটস ২০১০ সালের দিকে মিলা আন্তোনোভার সাথে পরিচিত হন যখন তার বয়স ৫০ এবং মিলার বয়স ছিল কুড়ি। এই রুশ খেলোয়াড়কে গেটস একটি সফটওয়্যার কোডিং স্কুলে পড়তে অর্থ দিতেন। ব্রিজ খেলা শেখাতে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান খুলতে মিলা গেটসের কাছে ৫ লাখ ডলার অর্থ চেয়েছিলেন। গেটস অবশ্য সে অর্থ মিলাকে দেননি। গেটসের একজন মুখপাত্র বিনিময়টি নিশ্চিত করে বলেছেন, এপস্টেইন গেটসকে হুমকি দেওয়ার জন্য অতীতের সম্পর্কের সুবিধা নেওয়ার ব্যর্থ চেষ্টা করেছিলেন। 

মেলিন্ডা গেটস ২০২২ সালে সিবিএস নিউজকে বলেছিলেন যে এপস্টেইনের সাথে তার প্রাক্তন স্বামীর সম্পর্ক ‘অনেক কারণের একটি’ যা তাকে বিচ্ছেদের দিকে নিয়ে যায়।  

গেটস এপস্টেইনের সাথে তার সম্পর্ককে ‘একটি ভুল’ হিসাবে বর্ণনা করে সিবিএস নিউজকে বলেন যে তার প্রাক্তন স্ত্রীর পরামর্শ নেওয়া উচিত ছিল এবং ‘আমার তাড়াতাড়ি’ শিশু নির্যাতনকারীর সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত ছিল। মিলার সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্ক নিয়ে গেটসকে ব্ল্যাকমেল (মানসিকভাবে জিম্মি) এবং চাঁদাবাজিরও চেষ্টা করেছিলেন এপস্টেইন। 

এনবিএস/ওডে/সি