ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মিয়ানমারে ৩ দিনে ২০ সরকারি সেনা নিহত 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ মে, ২০২৩, ০৬:০৫ পিএম

মিয়ানমারে ৩ দিনে ২০ সরকারি সেনা নিহত 

মিয়ানমারে ৩ দিনে ২০ সরকারি সেনা নিহত 

দেশজুড়ে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও বিভিন্ন নৃগোষ্ঠীর সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এ নিহতের ঘটনা ঘটেছে। সাগায়িং, মান্দালয়, মগওয়ে ও তানিনথারাই অঞ্চল এবং মন রাজ্যের প্রতিরোধ যোদ্ধারা সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। কিন্তু প্রতিবেদনে নিহতের ঘটনা উল্লেখ করা হলেও আহতের সংখ্যা উল্লেখ করা হয়নি।  

সাগায়িং অঞ্চলের খিন-ইউ গ্রামে সরকারি বাহিনীর ১০০ সদস্য হামলা চালিয়ে ২০০ বাড়িঘর পুড়িয়ে দেয়। তবে খিন-ইউ গ্রামেরই একটি গাছ তলায় পুতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা নিহত হয়। গণমাধ্যমে বলা হয়েছে, নিহত সেনাদের মৃতদেহ সেনারা সেখানেই পুড়িয়ে দেয়। 

মন রাজ্যের একটি পুলিশ চৌকিতে ড্রোন হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। তবে সেখানে কতজন পুলিশ আহত বা নিহত হয়েছে তা গণমাধ্যমের খবরে জানা যায়নি। 

ইরাবতির অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত সেনাবাহিনী ১২০ জন নির্বাচিত পার্লামেন্ট সদস্যকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে ১৬ জন কারাগারে বা আত্মগোপনে থাকা অবস্থায় মারা গেছেন।

অভ্যুত্থানটি ঘটেছিল খুব সকালে, যখন ২০২০ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা নতুন সংসদীয় অধিবেশন শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অভ্যত্থানের পর সেনাবাহিনী এই বাতিল করে। কিন্তু নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা পার্লামেন্টে থাকার পরিবর্তে স্থান পেয়েছেন হয় কারাগারে, নয় যেতে হয়েছে আত্মগোপনে। একইসঙ্গে তারা সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। এই ভোট বাতিলকে জনগণও পছন্দ করেনি। 

এরআগে, কমিটি রিপ্রেজেন্টিং পাইডংসু হ্লাটটো (সিআরপিএইচ) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছিল, ৪১ জন ইউনিয়ন পার্লামেন্ট সদস্য এবং ৮৭ জন প্রাদেশিক পার্লামেন্ট সদস্য জান্তাদের হাতে আটক হয়। তাদের মধ্যে ৮৮ জনকে এখনো আটক রাখা হয়েছে।

এনবিএস/ওডে/সি