ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

৮ মাসের বোনাস পাবেন সিঙ্গাপুর এয়ারলাইনসের কর্মীরা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ মে, ২০২৩, ০৮:০৫ পিএম

৮ মাসের বোনাস পাবেন সিঙ্গাপুর এয়ারলাইনসের কর্মীরা

৮ মাসের বোনাস পাবেন সিঙ্গাপুর এয়ারলাইনসের কর্মীরা

সিঙ্গাপুর এয়ারলাইনস ৭৬ বছরের সর্বোচ্চ মুনাফা করেছে। এই মুনাফা থেকে কিছু কর্মীকে আট মাসের চাইতে বেশি বেতনের বোনা দেওয়া হবে বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

এয়ারলাইনটির একজন মুখপাত্র ইনসাইডারকে বলেছেন, দীর্ঘদিনের বার্ষিক লাভ-বণ্টনের ব্যাপারে আমাদের কর্তৃপক্ষ স্টাফ ইউনিয়নের সঙ্গে একমত হয়েছে। 

যোগ্য কর্মীরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের গত অর্থ বছরের রেকর্ড লাভের ভিত্তিতে ৬.৬৫ মাসের বোনাস পাবেন। 
এছাড়াও গত তিন বছরের প্রতি বছরের জন্য অর্ধমাস হিসেবে অতিরিক্ত সর্বোচ্চ ১.৫ মাসের বেতন যুক্ত হয়েছে। এই অতিরিক্ত বোনাস সিনিয়র ম্যানেজমেন্টকে কখনো দেওয়া হয় না।

গালফনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই নগর রাষ্ট্রটির ‘ফ্ল্যাগ ক্যারিয়ার’ কোম্পানি মুনাফার কথা ঘোষণা করেছে। তাদের বছর শেষ হয়েছে গত ৩১ মার্চ। 

প্রতিবেদনে বলা হয়েছে, তাদের কেবিন ক্লাসের টিকিট বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। বিশেষ করে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার বুকিং সর্বাধিক। গত বৃহস্পতিবার ছিল ১.২ শতাংশ।  

সিঙ্গাপুর এয়ারলাইনসের ‘স্কুট’ শাখা বাজেটে বলা হয়েছে, এই শাখাটি এক বছরে ২৬.৫ মিলিয়ন যাত্রী বহন করেছে। ২০২২ সালে মার্চে শেষ হওয়া বছরে এই সংখ্যা ছিল ছয়গুণ বেশি। কোভিডের আগের চাইতেও ৭৯ শতাংশ বেড়েছে মার্চ মাসে। 

এনবিএস/ওডে/সি