ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন দাস! 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ মে, ২০২৩, ০৯:০৫ পিএম

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন দাস! 

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন দাস! 

চোটের কারণে সাকিব আল হাসান খেলতে পারবেন না আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটিতে। তার জায়গায় সহ-অধিনায়ক লিটন দাসের কাঁধে উঠছে দায়িত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রে জানা গেছে এমন তথ্য। 

অধিনায়ক না থাকলে সহ-অধিনায়কের কাঁধেই দায়িত্ব বর্তায়। তবে আলোচনা ওঠে ব্যাটিংয়ে বেশি মনোযোগী হতে লিটন টেস্টে দলকে নেতৃত্ব দিতে চান না। তার চেয়ে ভালো বিকল্প এ মুহূর্তে না পাওয়ায় নির্ভরযোগ্য কিপার-ব্যাটারকেই দায়িত্ব নিতে বলা হয়েছে বিসিবি থেকে।

তামিম ইকবাল চোটে পড়ায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তার আগে একটি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এবার টেস্টেও তার অধীনে খেলবে টিম টাইগার্স।

সিরিজ সামনে রেখে ২৯মে মিরপুরে শুরু হবে ক্যাম্প। অনুশীলন শুরুর এক সপ্তাহ আগে দল ঘোষণার কথা থাকলেও নির্বাচকরা আরেকটু সময় নিতে চান। ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান। ১৪-১৮ জুন শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে টেস্টটি। এরপর ভারত সফরে যাবে আফগান দলটি। ঈদ-উল-আজহার পর ১ জুলাই বাংলাদেশে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন রশিদ-ফারুকিরা।

এনবিএস/ওডে/সি