ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্রায় ৭শ’ কোটি ডলারের বাজেট অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ মে, ২০২৩, ০৫:০৫ পিএম

প্রায় ৭শ’ কোটি ডলারের বাজেট অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 প্রায় ৭শ’ কোটি ডলারের বাজেট অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরবর্তী দুই বছরের জন্য সংস্থার ৬শ’ ৮৩ কোটি মার্কিন ডলারের বাজেট প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে সোমবার। এতে সদস্যদের বাধ্যতামূলক ফিস ২০ শতাংশ বৃদ্ধি অন্তর্ভূক্ত রয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা তাদের বার্ষিক সিদ্ধান্ত গ্রহণের সভা শুরু করার পর মূল কমিটির সদস্য রাষ্ট্রগুলো কোন আপত্তি ছাড়াই এ বাজেট অনুমোদন করে।

ডব্লিউএইচও তহবিল নাটকীয়ভাবে ঢেলে সাজানোর ব্যাপারে গত বছরের সভায় সম্মত হওয়ার পর এমন সিদ্ধান্ত আসলো। সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক এবং একটি বড় মাইলফলক’ হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করেন।

এখন ১০ দিনের এই সম্মেলনের শেষে সকল সদস্য রাষ্ট্র এই বাজেট অনুমোদন করা হবে। তবে এক্ষেত্রে এটি মূলত একটি আনুষ্ঠানিকতা মাত্র। কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত দেশগুলো আরো নির্ভরযোগ্য এবং স্থিতিশীল তহবিল সরবরাহের প্রয়োজনীয়তার ব্যাপারে সম্মত হয়েছে।

ডব্লিউএইচও মূলত তাদের ১৯৪টি সদস্য রাষ্ট্রের মাধ্যমে অর্থ পেয়ে থাকে। বাধ্যতামূলক মেম্বারশিপ ফি থেকে পাওয়া অর্থায়নের অংশ এক পঞ্চমাংশের নিচে নেমে গেছে। এক্ষেত্রে বাকিটা ‘স্বেচ্ছায় চাঁদাপ্রদান’ থেকে আসে।

এনবিএস/ওডে/সি