এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
অবসর ভেঙ্গে মাঠে ফেরার কথা জনালেন ক্রিস গেইল
আইপিএলের চলতি আসরে দারুণ ছন্দে থেকেও প্লে অফ নিশ্চিত করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিবারে মতো এবারো খালি হাতে ফিরতে হলো কোহলিকে। গুজরাটের কাছে আসর থেকে বিদায় নিয়ে প্লে-অফ খেলার স্বপ্ন ভঙ্গ হয় দলটির। দল বিদায় নিলেও পুরো আসর জুড়ে আলো ছড়িয়েছে কোহলির ব্যাট। দুইটি সেঞ্চুরি তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক।
লিগ পর্বের শেষ ম্যাচে কোহলির ব্যাটে ভর করে ১৯৭ রানের লড়াই করার মতো পুঁজি পায় ব্যাঙ্গালোর। ১৩ চার ও ১ ছক্কায় তিনি খেলেছেন ৬১ বলে ১০১ রানের ইনিংস। এক সময়ের সতীর্থ ক্রিস গেলকে টপকে আইপিএলে সবচেয়ে বেশি শতরানের মালিক এখন তিনি। মিলিয়ন ডলারের আইপিএলে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নিতে কোহলি খেলেছেন ২৩৭টি ম্যাচ। ছয়টি সেঞ্চুরি করতে গেইল অবশ্য খেলেছিলেন ১৪২টি ম্যাচ।
এমন পারফরম্যান্স দেখার পর গেইল বলেন, বিরাট কোহলিকে কখনো সন্দেহ করবেন না। অসাধারণ ইনিংস। দারুণ খেলেছে সে। বিরাট তার দলকে জেতার মতো একটি অবস্থানে নিয়ে গেছে।
মজার ছলে গেইল আরো বলেন, বিরাট এবং ফাফ খুবই ভালো ব্যাটিং করেছে। তবে কোহলি এ দিন একটু বেশিই ভালো খেলেছে। খুব দারুণ একটি ইনিংস খেলেছে। সে ইউনিভার্স বসকে অতিক্রম করেছে। আমি অবসর থেকে ফিরে আসছি। পরের বছর দেখা হবে বিরাট।
এনবিএস/ওডে/সি