ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

থাইল্যান্ডে ঝড়ে স্কুলের ছাদ ধসে নিহত ৭


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ মে, ২০২৩, ০১:০৫ পিএম

থাইল্যান্ডে ঝড়ে স্কুলের ছাদ ধসে নিহত ৭

 থাইল্যান্ডে ঝড়ে স্কুলের ছাদ ধসে নিহত ৭

থাইল্যান্ডে ঝড়ে একটি স্কুলের খেলার মাঠের ছাদ ধসে চার শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

নিহত শিশুদের বয়স ছয় থেকে ১৩ বছরের মধ্যে। বৃষ্টি থেকে বাঁচতে তারা ফিচিত প্রদেশের ওয়াট নার্ন পর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিল। ব্যাংককের ৩০০ কিলোমিটার উত্তরের এই প্রদেশের জনসংযোগ দপ্তর ও দুর্যোগ প্রতিরোধ বিভাগ ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছে।

জানা যায়, সোমবার স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটের দিকে ঝড় শুরু হয়। ঝড়-ভারী বৃষ্টিতে ছাদটি হঠাৎ ধসে পড়ে। প্রদেশের জনসংযোগ দপ্তর জানিয়েছে এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছে।

থাইল্যান্ডে বর্ষাকালের শুরুতেই এই দুর্ঘটনা ঘটল। আসন্ন কয়েক দিনের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ চলতি সপ্তাহে থাইল্যান্ডের উত্তর দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

এনবিএস/ওডে/সি