ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ক্রিকেটারদের সংগঠন স্বাধীন হওয়াটাই আদর্শ: ফিকা সভাপতি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ মে, ২০২৩, ০৭:০৫ পিএম

ক্রিকেটারদের সংগঠন স্বাধীন হওয়াটাই আদর্শ: ফিকা সভাপতি

 ক্রিকেটারদের সংগঠন স্বাধীন হওয়াটাই আদর্শ: ফিকা সভাপতি

কয়েক দিন আগেই বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন একসঙ্গে আয়োজন করেছিলো কোয়াব। পুরোনোরাই নতুন কমিটির দায়িত্বে–নাঈমুর রহমান দুর্জয় সভাপতি আর দেবব্রত পাল সাধারণ সম্পাদক। কোয়াবের নির্বাচন পরিচালনাও করেছেন বিসিবি কর্মকর্তারা। এরপর কোয়াবের নতুন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বাংলাদেশে আসেন আন্তর্জাতিক সংগঠন ফিকার সভাপতি লিসা স্থালেকার।

মঙ্গলবার এই সাক্ষাৎকারে কোয়াব নির্বাচনে কারো স্বার্থের সংঘাত আছে কিনা– জানতে চাওয়া হয় ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার সভাপতি লিসা স্থালেকারের কাছে। তিনি বলেন, সাধারণত আমরা দেখে থাকি এটা (ক্রিকেটারদের সংগঠন) স্বাধীন প্রতিষ্ঠান। তবে সব জায়গায় একইভাবে এটা কাজ করে না। প্রথমত, সঠিক লোক বেছে নিতে হবে। যিনি স্বচ্ছভাবে, উদারতা দিয়ে কাজ করতে আগ্রহী। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, দিন শেষে খেলোয়াড়দের সংগঠন এবং জাতীয় বোর্ড খেলার জন্যই তো কাজ করে। সঠিক লোক থাকলে কোনো সমস্যা হয় না।

লিসা অস্ট্রেলিয়া জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক। আইপিএলে কমেন্ট্রি করতে ভারতে থাকায় বাংলাদেশও সফর করে গেলেন তিনি। বাংলাদেশের নারী ক্রিকেটারদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন তিনি।

এনবিএস/ওডে/সি