এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ মে, ২০২৩, ১২:০৫ পিএম
ইমরান খানের বাড়িতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামান খান পার্কের বাসভবনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অনলাইনে বুধবার সন্ধ্যায় দেওয়া এক বক্তব্যে ইমরান খান এই তথ্য জানান।
ইমরান খান বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্য গণমাধ্যম নিয়ন্ত্রণ করা। এই মুহুর্তে দলের কমপক্ষে ১০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে তাদের খুব অমানবিক অবস্থায় রাখা হয়েছে। আমি তাদের বলেছি, ঘরে থাকার দরকার নেই। লুকিয়ে থাকো।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার আজ কোথায়। তারা কোথায় যারা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য আওয়াজ তুলেছিল। আজ যা ঘটছে এর পেছনে কারা এবং কেন হচ্ছে। এতে কি পাকিস্তানের উপকার হচ্ছে নাকি দেশে পরিবর্তন ঘটছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, কিছু মানুষ দল ছাড়লে পিটিআই কি শেষ হয়ে যাবে। যারা এটা মনে করে তাদের মাথা পরীক্ষা করা দরকার।
এনবিএস/ওডে/সি