ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের গেটে গাড়ির ধাক্কা, গ্রেপ্তার ১


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ মে, ২০২৩, ০২:০৫ পিএম

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের গেটে গাড়ির ধাক্কা, গ্রেপ্তার ১

 ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের গেটে গাড়ির ধাক্কা, গ্রেপ্তার ১

লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় ও বাসভবনের সামনের গেটের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বিপজ্জনকভাবে গাড়ি চালানোয় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে ওই ঘটনায় কেউ আহত হয়নি। এটি কোন সন্ত্রাসী হামলা নয় বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে লন্ডন পুলিশ।

লন্ডন পুলিশ এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় ‘বিকেল ৪টা ২০ মিনিটের দিকে একটি গাড়ির সঙ্গে হোয়াইটহলের ডাউনিং স্ট্রিটের গেটের সংঘর্ষে হয়। এ ঘটনায় তদন্ত চলছে।

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, গেটের বাইরে একটি ছোট গাড়ি দেখা গেছে, যার দরজা ও ট্রাংক খোলা ছিল। ডাউনিং স্ট্রিটের পাশ দিয়ে চলমান প্রধান রাস্তা হোয়াইটহল বরাবর নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে।

এনবিএস/ওডে/সি