ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এশিয়া কাপের তারিখ চূড়ান্ত করতে ভারত যাচ্ছেন পাপন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ মে, ২০২৩, ০৮:০৫ পিএম

এশিয়া কাপের তারিখ চূড়ান্ত করতে ভারত যাচ্ছেন পাপন

 এশিয়া কাপের তারিখ চূড়ান্ত করতে ভারত যাচ্ছেন পাপন

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আইপিএলের ১৬তম আসরের পর্দা উঠেছিলো। আগামী রোববার (২৮ মে) ফাইনাল দিয়ে আসরটির পর্দা নামছে। ফাইনাল দেখার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বোর্ড প্রধানরা। সেখানেই আসন্ন এশিয়া কাপ নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সদস্য সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ বলেন, এখন আইপিএল নিয়ে ব্যস্ত আছি। প্রতিযোগিতার ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের।

এশিয়া কাপ নিয়ে ভারত ও পাকিস্তান বোর্ডের আলোচনা চলছে। পাকিস্তান আয়োজক হওয়ায় পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় ভারত। তাই এশিয়া কাপ কোথায় হবে সেই নিয়েও থামছে না আলোচনা। জানা গেছে, আইপিএলের ফাইনালে তিন বোর্ড প্রধানকে নিয়ে জয় শাহর সঙ্গে বৈঠক হবে। এই বৈঠকেই মূলত এশিয়া কাপের ভাগ্য নির্ধারিত হতে পারে।

এনবিএস/ওডে/সি