ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে শক্তিশালি ভূমিকম্প, কাঁপল ভারতও


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ মে, ২০২৩, ০৮:০৫ পিএম

পাকিস্তানে শক্তিশালি ভূমিকম্প, কাঁপল ভারতও

 পাকিস্তানে শক্তিশালি ভূমিকম্প, কাঁপল ভারতও

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। রোববার (২৮ মে) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বেশ কিছু অঞ্চল। এছাড়া ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে।

ভুমিকম্প অনুভূত হয় রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) তথ্য অনুসারে, এই ভূমিকম্পের উৎপতিত্তস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলের মাটির ২২৩ কিলোমিটার গভীরে।

খাইবার পাখতুনখাওয়ার কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে। রাজধানী ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতেও কম্পন অনুভূত হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত মার্চ মাসে পাকিস্তানের বিভিন্ন অংশে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে দুইজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছিলো।

এনবিএস/ওডে/সি