এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
সৌদি আরবের লাখ লাখ ব্যারেল রুশ তেল কিনে ইউরোপে রপ্তানি
ত এপ্রিলে প্রতিদিন সৌদি আরব রাশিয়া থেকে ১ লাখ ৭৪ হাজার ব্যারেল ডিজেল ও গ্যাসঅয়েল কিনেছে। তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেষক সংস্থা কেপলারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ। এর আগের মাসে দিনে সৌদি আরব রাশিয়া থেকে ১ লাখ ৩৭ হাজার ৭শ ব্যারেল তেল কিনেছে। মে মাসে রাশিয়া থেকে সৌদি আরবের দিনে তেল বিক্রি বৃদ্ধি পায় ১ লাখ ৯১ হাজার ২শ ব্যারেলে।
একই সঙ্গে মধ্যপ্রাচ্যের এ দেশটি ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোতে তেল রপ্তানি গত ফেব্রুয়ারি থেকে বাড়তে শুরু করে। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির পর সৌদি আরব এ নিষেধাজ্ঞাকে আমল না দিয়ে রুশ তেল ক্রয়ের পর তা ফের ইউরোপে রপ্তানি বৃদ্ধি করেছে।
সৌদি আরব গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজেল এবং গ্যাস রপ্তানিকারক হয়ে উঠেছে। দেশটির সামগ্রিক এপ্রিলের রপ্তানির প্রায় ৩৫ শতাংশ ইইউ সদস্য রাষ্ট্র এবং যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। এদিকে, নিষেধাজ্ঞা-বিধ্বস্ত রাশিয়া জ্বালানির এক নম্বর বিক্রেতা এখন সৌদি আরব। এছাড়া চীন ও ভারত রাশিয়া থেকে তেল ক্রয় অব্যাহত রেখেছে। ভারত রুশ তেল ক্রয়ের পর তা পুনরায় ব্রিটেনে রপ্তানি করছে।
এনবিএস/ওডে/সি