এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
ওভারহেডে কাজ করার সময়ে মর্মান্তিক মৃত্যু ছয়জনের! বন্ধ হাওড়া-নয়াদিল্লি রুটে ট্রেন চলাচল
মর্মান্তিক দুর্ঘটনা ভারতীয় রেলে। রেললাইনের ওভারহেড তারে কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনা। আর তাতে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হঠাত করেই তারে বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
এমনকি ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে জানা গিয়েছে বলে জানা গিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদ রেল ডিভিশনের ধানবাদ ও গোমো স্টেশনের মাঝে। ভয়াবহ এই দুর্ঘটনা জেরে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। দাঁড়িয়ে যায় হাওড়া-নয়া দিল্লি রুটের একাধিক ট্রেন।
এমনকি স্থানীয় স্টেশনগুলিতেও একের পর এক লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে বলে জানা গিয়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ধানবাদ রেল ডিভিশনের ডিআরএম। পৌঁছে গিয়েছেন অন্যান্য রেলের আধিকারিকরা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি