ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কংগ্রেস মধ্যপ্রদেশে ১৫০ আসনে জিতবে, কর্নাটক জয়ের পর আত্মবিশ্বাসী রাহুলের ভবিষ্যদ্বাণী

এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ মে, ২০২৩, ০৬:০৫ পিএম

কংগ্রেস মধ্যপ্রদেশে ১৫০ আসনে জিতবে, কর্নাটক জয়ের পর আত্মবিশ্বাসী রাহুলের ভবিষ্যদ্বাণী

কংগ্রেস মধ্যপ্রদেশে ১৫০ আসনে জিতবে, কর্নাটক জয়ের পর আত্মবিশ্বাসী রাহুলের ভবিষ্যদ্বাণী

 কর্নাটক বিজয় সম্পূর্ণ হয়েছে, এবার টার্গেট মধ্যপ্রদেশ। কর্নাটকে বিজেপি শাসনের অবসান ঘটানোর পর এবার মধ্যপ্রদেশে বিজেপিকে হারানোর সংকল্প নিয়েছে কংগ্রেস। সেই লক্ষ্য নিয়েই এখন থেকে ঝাঁপিয়ে পড়েছে রাহুল ব্রিগেড। কর্নাটক জয়ের পর আত্মবিশ্বাসী রাহুল গান্ধী ভবিষ্যদ্বাণী করলেন, মধ্যপ্রদেশে ১৫০ আসনে জিতবে কংগ্রেস।

 রাহুল গান্ধী সম্প্রতি দেখা করেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতাদের সঙ্গে। তাঁদের সঙ্গে একপ্রস্থ বৈঠক সারেন। সেই বৈঠকের পর রাহুল গান্ধী বলেন, কংগ্রেস মধ্যপ্রদেশেও জয় পাবে। তারা এ রাজ্যেও বিজেপিকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। গতবারও আমরা ছিলাম বৃহত্তম শক্তি। ওরা দল ভাঙিয়ে সরকার দখল করেছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি