ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আজও বৃষ্টিতে খেলা বাতিল হলে আইপিএল চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ মে, ২০২৩, ০৭:০৫ পিএম

আজও বৃষ্টিতে খেলা বাতিল হলে আইপিএল চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স

 আজও বৃষ্টিতে খেলা বাতিল হলে আইপিএল চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে বন্ধু ছিলো। ওই ম্যাচটি আজ রাতে অনুষ্ঠিত হবে। সোমবার (২৯ মে) রাত ৮ টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। আজও যদি বৃষ্টি হানা দেয়, ম্যাচ যদি না হয়, তা হলে এ বারের আইপিএল চ্যাম্পিয়ন হবে কোন দল? এই প্রশ্নই এখন চেন্নাই ও গুজরাটের সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছে।

মূলত নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব না হলে, অপেক্ষা করা হবে রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত। এটাই খেলা শুরুর সর্বশেষ সময়। ১১টা ৫৬ মিনিটে বল মাঠে গড়ালে ম্যাচ হবে ৫ ওভারের।

তবে যদি এই পাঁচ ওভার করেও খেলা সম্ভব না হয়, তাহলে ট্রফি নির্ধারণ করা হবে সুপার ওভারে। আর সেটাও যদি অসম্ভব হয় তাহলে ফাইনাল ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করবেন আম্পায়াররা।

ফাইনাল ম্যাচে এমনটা ঘটলে আইপিএলের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন দল নির্বাচন করা হবে লিগ পর্বের ফলাফল অনুযায়ী। সেখানে পয়েন্ট টেবিলের উপরের দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এই নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হবে গুজরাট।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি