ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বৃষ্টির কোপে আইপিএল ফাইনাল, পিছিয়ে যাচ্ছে শামি-গিলদের লন্ডন যাত্রা

এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ মে, ২০২৩, ০৮:০৫ পিএম

বৃষ্টির কোপে আইপিএল ফাইনাল, পিছিয়ে যাচ্ছে শামি-গিলদের লন্ডন যাত্রা

বৃষ্টির কোপে আইপিএল ফাইনাল, পিছিয়ে যাচ্ছে শামি-গিলদের লন্ডন যাত্রা

বরুণ দেবের রোষে নির্ধারিত দিনে শেষ হল না আইপিএল। রবিবার বৃষ্টিতে পণ্ড হয়ে যায় আইপিএল ফাইনাল। সোমবার সন্ধ্যায় কাপ যুদ্ধের লড়াইয়ে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। কিন্তু ফাইনাল পিছিয়ে যাওয়ায় শামি-গিলদের নির্ধারিত সময়ে লন্ডন যাওয়া নিয়ে সংশয় তৈরি হল।

 শুভমন গিল, মহম্মদ সামি, রবীন্দ্র জাডেজা এবং অজিঙ্ক রাহানে চারজনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে যাওয়ার কথা সোমবার রাতে। কিন্তু ফাইনাল ম্যাচ একদিন পিছিয়ে যাওয়ায় সোমবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন না এই চার ক্রিকেটার। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি