এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
আইপিএল ফাইনালে টস জিতে গুজরাতকে ব্যাট করতে পাঠাল চেন্নাই, একাদশে কারা?
আইপিএলের ফাইনালে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। মহেন্দ্র সিং ধোনির দল পঞ্চম আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে নামছে। খেতাব দখলে রাখার চ্যালেঞ্জ হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্সের।
টস জিতে গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠাল চেন্নাই সুপার কিংস। বৃষ্টির সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দুই দলই অপরিবর্তিত।
সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি