এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান শুরু, চেন্নাই-গুজরাত দ্বৈরথ একটু পরেই
আইপিএলের ষোড়শ সংস্করণে নজিরবিহীন ঘটনা। গতকাল আমেদাবাদে প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত দিনে ফাইনাল ম্যাচ হয়নি। আজ রিজার্ভ ডে-তে খেতাব জয়ের দৌড়ে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস।
চেন্নাই সুপার কিংস ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে আইপিএল খেতাব জিতেছে। গুজরাত টাইটান্স আজ চ্যাম্পিয়ন হলে পরপর ২ বছর খেতাব জয় নিশ্চিত করবে। এই ম্যাচের লাইভ স্কোর, নিউজ আপডেট ও বিশ্লেষণের জন্য চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি