এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ মে, ২০২৩, ১১:০৫ এএম
আইপিএল ফাইনাল জিতে একাধিক নজির চেন্নাই সুপার কিংসের, একনজরে পরিসংখ্যান
আইপিএলের ষোড়শ সংস্করণে চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আমেদাবাদে মধ্যরাতের পর পাঁচ উইকেটে গুজরাত টাইটান্সকে হারিয়েছে সিএসকে। শেষ দুই বলে যথাক্রমে ছক্কা ও চার মেরে হিরো রবীন্দ্র জাদেজা।
আইপিএলের ট্রফি পঞ্চমবার উঠল ক্যাপ্টেন কুলের হাতে। সুপার কিংসের কিং তা তুলে এই ফাইনাল খেলে অবসর নেওয়া অম্বাতি রায়ুডু ও উইনিং শট মেরে ফেরা সিএসকের পোড়খাওয়া সেনাপতি রবীন্দ্র জাদেজার হাতে। ফাইনাল-সহ একনজরে এবারের আইপিএলের উল্লেখযোগ্য পরিসংখ্যান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি