ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জাদেজা আইপিএল খেতাব ধোনিকে উৎসর্গ করলেন, সিএসকে শিবিরের কে কী বললেন?


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ মে, ২০২৩, ১১:০৫ এএম

জাদেজা আইপিএল খেতাব ধোনিকে উৎসর্গ করলেন, সিএসকে শিবিরের কে কী বললেন?

 জাদেজা আইপিএল খেতাব ধোনিকে উৎসর্গ করলেন, সিএসকে শিবিরের কে কী বললেন?

 চেন্নাই সুপার কিংসের সমর্থকদের প্রতি অভিমান ছিল রবীন্দ্র জাদেজার। মহেন্দ্র সিং ধোনির অপেক্ষায় থেকে তাঁর আউট প্রার্থনা করতেন সিএসকে সমর্থকরা। আজ সেই জাদেজাই ফের সিএসকের নয়নের মণি। মোহিত শর্মার শেষ ২ বলে চাপের মুখে ছক্কা ও চার হাঁকালেন জাড্ডু। এরপর মাঠেই স্ত্রী রিভাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন।

 সৌরাষ্ট্রের হয়ে খেলেন জাড্ডু। তিনি গুজরাতেরই বাসিন্দা। ফাইনালের শেষে জাদেজা বলেন, দারুণ লাগছে। নিজের ঘরের মাঠে দর্শকদের সামনে আইপিএল খেতাব জেতার অনুভূতি স্পেশ্যাল। সমর্থকরাও অনবদ্য। রবিবার অনেক রাত অবধি বৃষ্টি থামার অপেক্ষায় ছিলেন। সিএসকে সমর্থকদের ধন্যবাদ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি