এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ মে, ২০২৩, ১১:০৫ এএম
শেষ ম্যাচে গেম চেঞ্জার, রোহিতের রেকর্ড স্পর্শ করলেন রায়াডু
বুড়ো হাড়ে ভেলকি বোধহয় একেই বলে।জীবনের শেষ আইপিএল ম্যাচে গেম চেঞ্জার হয়েই মাঠ ছাড়লেন আম্বাতি রায়াডু। মোতেরায় মেগা ফাইনালে চাপের প্রেসার কুকার থেকে দলকে বার করে আনলেন। ম্যাচের রং পাল্টে দিলেন রায়াডু।
অবসরের ঘোষণা ২৪ ঘণ্টা আগেই করে দিয়েছিলেন। জীবনের শেষ আইপিএল ম্যাচ খেলতে নামলেন। ম্যাচটা স্মরণীয় করে রাখলেন আম্বাতি রায়াডু। কঠিন সময়ে ব্যাট হাতে নামলেন। ৮ বলে ১৯ রান করে ম্যাচের মোড় ঘুড়িয়ে দিলেন।
দুটি ছক্কা এবং একটি চার মারলেন। কিন্তু দলকে খাদের কিনাড়া থেকে টেনে বার করলেন। মোহিত শর্মার ওভারের শুরুতেই ছক্কা হাঁকালেন, পরের বলেই তাঁর ব্যাট থেকে এল চার রান, তৃতীয় বলে ফের ছক্কা হাঁকালেন রায়াডু। তবে চতুর্থ বলেই কট অ্যান্ড বোল্ড হলেন মোহিত শর্মার বলে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি