ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নূরের জোড়া ধাক্কায় চাপে চেন্নাই! ঋতুরাজের নজির টপকালেন কনওয়ে

এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ মে, ২০২৩, ১১:০৫ এএম

নূরের জোড়া ধাক্কায় চাপে চেন্নাই! ঋতুরাজের নজির টপকালেন কনওয়ে

নূরের জোড়া ধাক্কায় চাপে চেন্নাই! ঋতুরাজের নজির টপকালেন কনওয়ে

 আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে জিততে হলে করতে হবে ১৫ ওভারে ১৭১ রান। ঝোড়োগতিতে রান তোলা শুরুও করেছিলেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড়। কনওয়েই ছিলেন বেশি আগ্রাসী।

 পাওয়ারপ্লে-র ৪ ওভারে ওঠে বিনা উইকেটে ৫০ রান। যদিও সপ্তম ওভারে জোড়া ধাক্কা দিয়েছেন নূর আহমেদ। একই ওভারে তিন বলের ব্যবধানে তিনি সাজঘরে ফেরান ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়েকে। যার ফলে চাপে পড়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি