ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জম্মুতে ভয়াবহ দুর্ঘটনা, বৈষ্ণোদেবী যাওয়ার পথে খাদে ছিটকে পড়ল বাস, মৃত অন্তত ১০


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ মে, ২০২৩, ১২:০৫ পিএম

জম্মুতে ভয়াবহ দুর্ঘটনা, বৈষ্ণোদেবী যাওয়ার পথে খাদে ছিটকে পড়ল বাস, মৃত অন্তত ১০

জম্মুতে ভয়াবহ দুর্ঘটনা, বৈষ্ণোদেবী যাওয়ার পথে খাদে ছিটকে পড়ল বাস, মৃত অন্তত ১০

সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা জম্মুতে। পাঞ্জাবের অমৃতসর থেকে জম্মু-কাশ্মীরের কাটরা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। জম্মু-শ্রীনগর  জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় বলে খবর। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। গুরুতর আহত অন্তত ২০ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মুর ডিসট্রিক্ট কালেক্টর অফিস থেকে জানানো হয়েছে, বাসটিকে  উদ্ধার করার চেষ্টা চলছে। বহু মানুষ এখনও আহত অবস্থায় খাদে আটকে রয়েছেন বলে খবর। এই দুর্ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এদিন ভোরে জম্মুর ঝাজ্ঝর কোটলি এলাকায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর থেকে খাদে পড়ে যায় বাসটি। বাসটিতে মোট ৭৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। জম্মু পুলিশের ডিসি জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জনের। আশঙ্কাজনক ৪ জনকে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ জনের মৃত্যু হয়।  সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা


এনবিএস/ওডে/সি