এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ মে, ২০২৩, ০৭:০৫ পিএম
বজরংদের পাশে বাংলা, সাক্ষীদের সমর্থন জানিয়ে বুধবার মিছিল বাংলার ক্রীড়াবিদদের
কুস্তিগীরদের প্রতিবাদে সামিল হচ্ছেন বাংলার ক্রীড়াবিদরাও। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে কুস্তিগীরদের আন্দোলনের প্রতি সমর্থনের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়েছেন সাক্ষীদের আন্দোলনের প্রতি সহমর্মিতার বার্তা দিতে একটি মিছিল করার।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে বাংলার ক্রীড়াবিদরা একজোট হয়ে এই মিছিলে অংশ নেবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের প্রতিবাদকে স্বীকৃতি দিয়ে মিছিল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার হাজরা থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল আয়োজনের ডাক দিয়েছেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি