ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

একটা একটা বল পড়ে আর রাশি রাশি টাকা ওড়ে, আইপিএলের নান্দনিকতায় থাবা বেটিংয়ের

এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ মে, ২০২৩, ০৭:০৫ পিএম

একটা একটা বল পড়ে আর রাশি রাশি টাকা ওড়ে, আইপিএলের নান্দনিকতায় থাবা বেটিংয়ের

একটা একটা বল পড়ে আর রাশি রাশি টাকা ওড়ে, আইপিএলের নান্দনিকতায় থাবা বেটিংয়ের

 টি-২০ লিগ মানে শুধু ক্রিকেটারদের নিলামই নয়, টি-২০ লিগ মানে কোটি টাকা রোজগারের হাতছানি দর্শকদের কাছে। একটা একটা বল পড়ে আর রাশি রাশি টাকা ওড়ে টি-২০ লিগে।

 মানে আইপিএলেও। এককথায় অনলাইন বেটিং অ্যাপ বদলে দিয়েছে ক্রিকেট দর্শনকে। তাই এখন আর আইপিএল দেখা নয়, আইপিএল মানেই ইনকাম। ক্রিকেটীয় সৌন্দর্যকে উড়িয়ে এখন রাজ ক্রিকেট আয়ের। আর এই আয়ের লোভেই অপরাধ বাড়ছে। আইপিএলের ফাইনালেও বাজি ধরার প্রবণতা ছিল প্রবল। পরতে পরতে ম্যাচের রং বদলে যাওয়ায় বাজি ধরার উপদানও বলবৎ ছিল চেন্নাই ও গুজরাতে ফাইনাল ম্যাচে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি