এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩১ মে, ২০২৩, ১০:০৫ এএম
উত্তর প্রদেশ কোনো অংশে কম নয়, নিজের রাজ্যকে কেরলের সঙ্গে তুলনা করলেন যোগী আদিত্যনাথ
গোটা দেশে কেরলকে সবচেয়ে উন্নত রাজ্য বলে মনে করা হয়। শিক্ষা থেকে সংস্কৃতি সব দিক দিয়েই দক্ষিণের এই রাজ্য গোটা দেশে সেরা। কিন্তু উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন কেরলের থেকে কোনও অংশে কম নয় তাঁর রাজ্য। উত্তর প্রদেশের সংস্কৃতিও সমানভাবে উন্নত এবং সমৃদ্ধ।
কাজেই কেরলের থেকে কোনও ভাবেই পিছিয়ে নেউ উত্তর প্রদেশ। গতকাল তাঁর বাসভবনে কেরল এবং লক্ষদ্বীপ থেকে ৪৫ জন পড়ুয়া এসেছিলেন। সেখানেই তিনি এই বার্তা দেন। তারমধ্যে কেরলের পালাকাড আইআইটির ৩৫ জন পড়ুয়া এবং লক্ষদ্বীপের ১০ জন পড়ুয়া এসেছিলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি