এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩১ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
বাংলাদেশের হয়ে খেলতে চান সুলেমান দিয়াবাতে
ফেডারেশন কাপের ফাইনালে মঙ্গলবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। চার গোল করে মোহামেডানকে শিরোপা উপহার দেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে।
বাংলাদেশ জাতীয় দলের আক্রমণভাগ শক্তিশালী করতে ভূমিকা রাখতে চান মালির এই ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চাইলেই প্রস্তুত তিনি।
আসরের সেরা ফুটবলার, সর্বোচ্চ গোলদাতা ফাইনালের সেরা সব পুরস্কারই জিতে নিয়েছেন মোহামেডানের প্রাণভোমড়া মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। আবাহনীর বিপক্ষে জয়ের পর রাতের উৎসবের কেন্দ্রজুড়েও ছিলেন তিনি। মোহামেডানে খেলছেন অনেকদিন ধরেই। বাংলাদেশের প্রতি অদ্ভুত মায়া এই ফুটবলারের। এলিটা কিংসলের বাংলাদেশ দলের হয়ে খেলা আশা জাগিয়েছে তার প্রাণে। তাই তো স্বপ্ন দেখেন লাল সবুজের জার্সিতে মাঠে নামার।
তিনি বলেন, আমি অনেক দিন ধরে মোহামেডানে আছি। বাংলাদেশ আমার খুব ভালো লাগে। আমার স্বপ্ন একদিন জাতীয় দলে খেলা। এলিটার সুযোগ আমাকে স্বপ্ন দেখিয়েছে। যদি সত্যিই আমাকে সুযোগ দেয়া হয় আমি তা লুফে নেব। সবকিছুই নির্ভর করছে বাফুফের ওপর।
দিয়াবাতের জন্ম ১৯৯১ সালে। ৩২ বছর বয়সী এই ফুটবলার এই মৌসুমে এখন পর্যন্ত ২০ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। ২০১৯ সালে বাংলাদেশে আসা দিয়াবাতে মোহামেডানের হয়ে সব মিলিয়ে ৬৮ গোল ও ২০টি অ্যাসিস্ট করেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি