এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩১ মে, ২০২৩, ০৭:০৫ পিএম
সহজ জয়ে ফ্রান্স ওপেনের দ্বিতীয় রাউন্ডে শিয়াতেক
বছরের দ্বিতীয় গ্রান্ড স্লাম আসর ফ্রান্স ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা পোল্যান্ডের ইগা শিয়াকেত এবং বিশ্বের চার নম্বর খেলোয়াড় কাজাখস্তানের এলিনা রাইবাকিনা। তবে বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে চমক দেখান কানাডার ২২ বছরের তরুনী বিয়াঙ্কা ভেনাসা আন্দ্রেসকু।
মঙ্গলবার রাতে প্যারিসের রোলা গ্যারোতে প্রথম রাউন্ডের ম্যাচে ২২ বছর বয়সী শিয়াতেক সরাসরি ৬-৪ ও ৬-০ সেটে স্পেনের ক্রিশ্চিনা বুসকাকে হারিয়ে দেন। শিয়াতেক প্রথম সেটে একটু কষ্ট করে জয়ী হলেও পরের সেটে একেবারে সহজে জয়লাভ করেন।
রাইবাকিনাও সরাসরি ৬-৪ ও ৬-২ সেটে চেক প্রজাতন্ত্রের ব্রেন্দা ফ্রুভিরতোভাকে পরাজিত করেন। ম্যাচে আন্দ্রেসকু ২-৬, ৬-৩ ও ৬-৪ সেটে জয়লাভ করেন দুইবারের অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন আজারেঙ্কার বিপক্ষে। আজারেঙ্কা প্রথম সেটে জয়ী হলেও দ্বিতীয় ও তৃতীয় সেটে নিজের সেরাটা দেখাতে পারেন নি।
বুধবারের ম্যাচে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ইউক্রেনের এলিনা সিতোলিনা, বেলজিয়ামের এলিস মারতেন্স, যুক্তরাষ্ট্রের পেটন স্টিয়ার্নস ও জেসিকা পেগুলা।
মহিলা এককে মঙ্গলবার রাতে আরো জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ইমা নাভারো, ক্রোয়েশিয়ার পেত্রা মাত্রিক, ক্লোয়ার লুই, যুক্তরাষ্ট্রের লরেন ডেভিস, ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কো, স্পেনের সরিবেস তোরমা, অস্ট্রিয়ার জুলিয়া গ্রাভার ও যুক্তরাষ্ট্রের কোকো গফ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি