ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সিলেটে ভেন্যু পরিদর্শনে নিউজিল্যান্ডের পর্যবেক্ষকরা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম

সিলেটে ভেন্যু পরিদর্শনে নিউজিল্যান্ডের পর্যবেক্ষকরা

 সিলেটে ভেন্যু পরিদর্শনে নিউজিল্যান্ডের পর্যবেক্ষকরা

গত বছর বিপিএলে সিলেট পর্বে প্রতি ম্যাচে বিপুল সংখ্যক দর্শক হাজির হয় মাঠে, তাদের চাওয়া ছিলো বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলানো হয় যেনো সিলেট স্টেডিয়ামে। দর্শকদের চাহিদা অনুযায়ী দীর্ঘ দিন পর আন্তর্জাতিক মাচ পেয়েছিলো সিলেট সেটডিয়াম। আয়ারল্যান্ড বিপক্ষে মাঠের কন্ডিশন নিয়ে খুশি হয়েছিলেন টাইগার হেড কোচ হাথুরুসিংহে। তার নির্দেশে ফিরতি সিরিজের আগে তিন দিনের ক্যাম্প করেছিলো সিলেটে। তাই আবারো ম্যাচ গড়াতে পারে এই স্টেডিয়ামটিতে। এ বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ এবং অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে। এ দুটি টুর্নামেন্টের মাঝে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে দশদিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তিনটি ম্যাচের মধ্যে একটি সিলেটে আয়োজন করতে চায় বিসিবি। সফরের প্রায় তিন মাস আগে সিলেট স্টেডিয়াম পরিদর্শনে মঙ্গলবার বাংলাদেশে আসে তিন সদস্যের একটি কিউই প্রতিনিধি দল। বুধবার প্রতিনিধি দলের সদস্যরা সিলেট স্টেডিয়াম পরিদর্শন করেন।

উপমহাদেশে সফরের আগে স্বাগতিক বোর্ডের আয়োজন দেখতে ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বোর্ড প্রতিনিধিরা আগাম সফর করেন। সিলেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দল সন্তুষ্ট।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে একটি ওয়ানডে আয়োজন করতে চায় বিসিবি। এর আগে ঢাকা ও চট্টগ্রামে খেলেছে কিউইরা। সিলেটের মূল মাঠ, একাডেমি মাঠে, ড্রেসিংরুমসহ অনুশীলনের সুযোগ-সুবিধা, জিম, ইনডোর ঘুরে দেখেন নিউজিল্যান্ড বোর্ডের প্রতিনিধিরা। তাদের সঙ্গে ছিলেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস।

তিনি জানিয়েছেন, সিলেটের মাঠ দেখে সন্তুষ্ট কিউই প্রতিনিধি দল। তিনি বলেন, আমরা এখনো ভেন্যু চূড়ান্ত করিনি। সিলেটে একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছি। এজন্য তারা এসেছেন। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। তারা এখানকার সুযোগ-সুবিধা দেখে সন্তুষ্ট। ভেন্যু চূড়ান্ত হলে আমরা আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করব। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি