এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ জুন, ২০২৩, ০১:০৬ পিএম
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮, আহত ৯ শতাধিক
ভারতের উড়িষ্যা রাজ্যের বালাসোরে ২টা যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। রাজ্যের দায়িত্বশীল কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম এ খবর জানায়।
শনিবার একজন শীর্ষ উর্ধ্বতন কমকর্তা বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনগুলোর বিধ্বস্ত বগিগুলোর মধ্যে এখনো বহু লোক আটকা পড়ে আছে। তাই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশংকা করেন। বিহারের মুখ্যমন্ত্রী প্রদীপ জেনা এক টুইটে বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
উড়িষ্যা রাজধানী ভুবনেশ্বর থেকে ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, দুর্ঘটনাস্থল দু’শতাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। বালাসোর জেলায় অতিরিক্ত ১০০ ডাক্তার পাঠানো হয়েছে। আগে থেকে সেখানে ৮০ জন ডাক্তার ছিলেন।
মুখ্যমন্ত্রী জেনা এর আগে জানান, ৮৫০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের সংখ্যা ৯০০ অতিক্রম করে গেছে। উদ্ধার শেষ হতে আরো কয়েক ঘন্টা লাগবে। তিনি বলেন, এটি এক মর্মান্তিক দৃশ্য। আশার কিছু দেখা যাচ্ছে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি