ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তান সিরিজ দিয়ে টেস্টে ক্রিকেটকে বিদায় জানাতে চান ডেভিড ওয়ার্নার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ জুন, ২০২৩, ০৯:০৬ পিএম

পাকিস্তান সিরিজ দিয়ে টেস্টে ক্রিকেটকে বিদায় জানাতে চান ডেভিড ওয়ার্নার

 পাকিস্তান সিরিজ দিয়ে টেস্টে ক্রিকেটকে বিদায় জানাতে চান ডেভিড ওয়ার্নার

টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ২০২৪ সালের শুরুতে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন এই অভিজ্ঞ ব্যাটার। ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে শেষ টেস্ট খেলার পরিকল্পনা তার।

ওয়ার্নার বলেন, রান করতে হবে। আমি সবসময়ই বলেছি, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে আমার সম্ভাব্য শেষ ম্যাচ। আমি যদি এখানে রান করতে পারি এবং অস্ট্রেলিয়ায় খেলা চালিয়ে নিতে পারি, তাহলে নিশ্চিত করেই বলতে পারি, (জানুয়ারি-ফেব্রুয়ারিতে) ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি খেলব না।

ওয়ার্নার বলেছেন, আমি যদি এই ধাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজ সিরিজ  থেকে পার হতে পারি এবং পাকিস্তান সিরিজের দলে জায়গা পাই, তাহলে নিশ্চিতভাবে সেখানেই থামব। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি