এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৭ জুন, ২০২৩, ০৪:০৬ পিএম
রশিদ খানকে ছাড়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য দল ঘোষণা করলো আফগানিস্তান
১০ জুন বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সফরে আসবে আফগানিস্তান। এই টেস্ট ম্যাচের জন্য কয়েকদিন আগেই দল ঘোষণা করেছে বিসিবি। বুধবার একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। হাসমতউল্লাহ শহীদিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে রয়েছে বড় চমক, জায়গা পাননি লেগ স্পিনার রশিদ খান।
আফগানিস্তান এই মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে। ইনজুরির কারণে সে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি লেগ স্পিনার রশিদ খান। তবে তৃতীয় ওয়ানডেতে খেলেছেন সময়ের অন্যতম সেরা এই স্পিনার।
ওয়ানডে দলে ফিরলেও বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের টেস্ট দলে তাকে রাখেনি আফগানদের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেল।
আফগানিস্তান দল: হাসমতউল্লাহ শহীদি, ইবরাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকপরাম আলিখেল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইবরাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ। রিজার্ভ খেলোয়াড়: নুর আলি, জিয়া আকবার, আজমত অমরজাই, সায়েদ শিরজাদ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি