ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান দল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম

টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান দল

 টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান দল

 বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আফগানিস্তান দলের ১০ ক্রিকেটার প্রথম বহরে ঢাকায় পৌঁছেছে। শনিবার সকাল ১১টায় সকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে আফগানিস্তান।

এদিনই দলের দ্বিতীয় বহর ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে ঢাকা পৌঁছেই দলটি সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেছে। এরপর রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টায়।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি