ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অ্যাশেজে স্মিথকে থামাতে ভিন্ন পরিকল্পনা করছে ইংলিশ কোচ: অলি পোপ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম

অ্যাশেজে স্মিথকে থামাতে ভিন্ন পরিকল্পনা করছে ইংলিশ কোচ: অলি পোপ

 অ্যাশেজে স্মিথকে থামাতে ভিন্ন পরিকল্পনা করছে ইংলিশ কোচ: অলি পোপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ান অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। স্মিথের এমন দুর্দান্ত ব্যাটিং চিন্তার কারণ হয়েছে ইংলিশ বোলারদের কাছে। কারণ ফাইনাল ম্যাচ শেষ করেই ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ মাঠে নামবে অস্ট্রেলিয়া। তাই এই অজি ব্যাটারকে আটকাতে আগে বাড়তি পারিকল্পনা করছে ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

স্মিথকে ঠেকাতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন ইংলিশ দলের সহ-অধিনায়ক ও ফর্মে থাকা ব্যাটার অলিভার পোপ। তিনি বলেন, সে (স্মিথ) ইংল্যান্ডে ব্যাট করতে ভালোবাসে। এটা তো জানা কথাই যে এই কন্ডিশন সে খুব ভালোভাবে চেনে, নিজের খেলাটা এখানে খুব ভালোভাবে বোঝে। তবে আমাদের ড্রেসিং রুমেও দারুণ প্রতিভাবান সব বোলার আছে, যারা তাকে চ্যালেঞ্জ জানানোর উপায় বের করেছে। আমাদের জন্য সেটিই হবে মূল ব্যাপার। খুব বেশি খোলাসা করতে চাই না। তবে এবার কিছুটা ভিন্ন পরিকল্পনা থাকবে।

তিনি আরো বলেন, স্টিভ স্মিথ অভিজ্ঞ ব্যাটার এবং প্রচুর রান করেছে। কিন্তু আমার মনে হয়, তার জন্য তাকে চ্যালেঞ্জ জানাতে, তার পরীক্ষা নিতে এবং যতটা সম্ভব তাকে অস্বস্তিতে ফেলতে আমরা আরও অদ্ভুত কোনো পথ বেছে নেব এবং চেষ্টা করব তাকে আউট করার। বিভিন্ন কন্ডিশনে দারুণ সব সাফল্য আছে তার। তবে আমরাও দারুণ এক দল, নানা সময়ে বিভিন্ন কৌশলে খেলেছি। এমন নয় যে সবসময় অফ স্টাম্পের চূড়াতেই লক্ষ্য থাকে, ম্যাচে ২০ উইকেট শিকারের জন্য আরও নানা পথ আমরা খুঁজে নেই।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি