এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম
ইনজুরির কারণে ঢাকা টেস্টে অনিশ্চিত তামিম ইকবাল
গত কয়েক বছর ধরে ইনজুরি আর তামিম যেনো সমার্থক শব্দ হয়ে উঠেছে। গত বছর টি-টোয়েন্টিতে ব্যস্ত সময় পার করছে টাইগাররা। তাই দীর্ঘ সময় মাঠে বাইরে ছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের অনুশীলন ক্যাম্পে ইনজুরিতে পড়ে ছিলেন তিনি। ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে আবারো ইনজুরি শঙ্কায় তামিম। রোববার পিঠের পুরোনো ব্যথা নিয়েই এসেছিলেন অনুশীলনে।
এদিন জুলিয়ান ক্যালেফাতোর তত্ত্ববধানে ওয়ার্ম-আপ করেন। পরে দলের সঙ্গে করেন ফিল্ডিং অনুশীলনও। এরপর তামিম ইকবাল যান ইনডোরে। সেখানে ব্যাটিং অনুশীলন করেন বেশ কিছুক্ষণ। কিন্তু এক নেট বোলারের বলে ব্যাক ফুটে শট খেলতে গিয়ে চোট পেয়েছেন এই বাঁহাতি ওপেনার।
পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় আগে থেকেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তামিমের খেলা নিয়ে সংশয় ছিল। এখন আবারো চোট পাওয়ায় তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তামিমের ইনজুরি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বলেন, কোনো কিছু টেস্ট করতে হলে তো মাঠে নামতে হবে। মাঠে নেমে নিজেদের পুশ করুক, ব্যাটিং ও ফিল্ডিং করুক। তাহলে ফিজিও বা কোচরা যারা আছে তারা বুঝতে পারবে কি অবস্থা। যদি বিশ্রাম দেন তাহলে তো বুঝবেন না কি অবস্থা। যেসব ট্রেনিং আছে করে দেখুক। তার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে।
এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের আঙ্গুলে আঘাত পেয়ে ইনজুরিতে পড়েন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ত সাকিব আল হাসান। এতে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। এবার ইনজুরির কারণে তামিমের খেলা নিয়ে শঙ্কায় তৈরি হয়েছে।
আগামী ১৪ জুন মিরপুরে একমাত্র টেস্টে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে বেশ কয়েকদিন থেকেই অনুশীলন করছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। রোববার থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক অনুশীলন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি