ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আফগানিস্তান টেস্টের টিকিট পাওয়া যাবে অনলাইনে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম

আফগানিস্তান টেস্টের টিকিট পাওয়া যাবে অনলাইনে

 আফগানিস্তান টেস্টের টিকিট পাওয়া যাবে অনলাইনে

 আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ঢাকায় এসেছে আফগানিস্তান দল। ১৪ জুন মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ। হোম অব ক্রিকেট মিরপুরে হবে ম্যাচটি। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের লড়াই মাঠে বসে উপভোগ করতে এবারও অনলাইনে টিকিট কাটার সুবিধা রেখেছে বোর্ড। বো

১২ জুন দুপুর ২টা থেকে শুরু হবে অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া। দর্শকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর থাকা লাগবে টিকিট কিনতে হলে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশের টিকিট বুথ থেকে অনলাইনে ক্রয় করা টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করা যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে।

টিকিটের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন কত টাকা গুণতে হবে সেটি এখনও জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে।

এখন পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে কেবল একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৯ সালে চট্টগ্রামে হওয়া সেই টেস্টে লাল সবুজ জার্সিধারীদের হারতে হয়েছিল ২২৪ রানে।

বাংলাদেশের বিপক্ষে দুই দফায় তিন ফরম্যাটের সিরিজ খেলবে আফগানরা। প্রথমবার শুধুমাত্র টেস্ট খেলেই ভারতে চলে যাবে তারা। এরপর জুলাইয়ে আফগানরা ফিরবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি