ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতকে ধসিয়ে দিয়ে বিশ্ব টেস্টের সিংহাসনে অস্ট্রেলিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম

ভারতকে ধসিয়ে দিয়ে বিশ্ব টেস্টের সিংহাসনে অস্ট্রেলিয়া

 ভারতকে ধসিয়ে দিয়ে বিশ্ব টেস্টের সিংহাসনে অস্ট্রেলিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামার আগে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে জনপ্রিয় ধারাভাষ্যকাররা শিরোপা জয়ের ক্ষেত্রে ভারতকে এগিয়ে রেখেছিলেন। বোর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার হার এবং সদ্য শেষ হওয়া আইপিএলে কোহলি-গিলদের রান উৎসবে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশীপের ট্রফি জয়ের সমুহ সম্ভাবনার কথা বলেছিলেন ডিভিলিয়ার্স ও সুনিল গাভাস্কারের মতো কিংবন্তিরা।

তবে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন ফারাক তা আবারো প্রমাণ করেছে ভারত। বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে অজিরা। গত বছর নিউজিল্যান্ডের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিলো রোহিত-কোহলিদের। তবে এবারের ফাইনাল অনেক আগে থেকে পরিকল্পনা করেও অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের লজ্জার হার এড়াতে পারেনি ভারত।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতে সামনে ৪৬৯ রানের বড় লিড দাঁড় কারায় স্মিথ-ক্যামিন্সরা। জবাবে ব্যাটে নেমে অজি বোলিং তোপে ২৯৬ রানে অলআউট হয় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে শুরুতে ওয়ার্নার-খাজাকে হারিয়ে বিপাকে পড়লে ল্যাবুশেন ও অ্যালেক্স ক্যারির নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভারতকে ৪৪৪ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। ট্রফি জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পঞ্চম দিনের প্রথম সেশনে ২৩৪ রানে অলআউট হয় ভারত। এতে ২০৯ রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হয়েছেন ট্রভিস হেড।

চতুর্থ দিনে তিন উইকেটে ১৪৬ রানে দিন শেষ করে শেষ দিনে রোববার জয়ের জন্য ব্যাটিংয়ে নামে রাহানে এবং বিরাট কোহলি। এদিন জয়ের জন্য ভারতের দরকার ছিলো ২৯৮ রান। বোলান্ডের বলে স্মিথের দুর্দান্ত ক্যাচে ৪৯ রানে সাঁজ ঘরে ফেরেন কোহলি। দুই বল পরেই ডাক আউট হয়ে ফেরেন জাদেজা। এতে চালকের আসনে বসে আস্ট্রেলিয়া। তবে ভারতে শেষ ভরসা ছিলো রাহানের উপর। দলের চাপ সামলে ব্যাট করলেও  শেষ পর্যন্ত স্টার্ককের বলে  ৪৬ রানে কাঁটা পড়েন এই অভিজ্ঞ ব্যাটার, এতে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। এরপর জয় তুলে নিতে দেরি করেননি ক্যামিন্সরা। ন্যাথান লায়নের স্পিন ঘূণিতে একে একে আউট হয় সিখর ভারাত, মো. শামি ও শারদুল ঠাকুর। এতে ২৩৪ রানে থামে ভারতের ইনিংস। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি