ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফিট থাকলে তামিম অবশ্যই টেস্ট খেলবে: লিটন দাস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ জুন, ২০২৩, ০৯:০৬ পিএম

ফিট থাকলে তামিম অবশ্যই টেস্ট খেলবে: লিটন দাস

 ফিট থাকলে তামিম অবশ্যই টেস্ট খেলবে: লিটন দাস

 আগামী বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচে আগেই টাইগার ওপেনার তামিম ইকবাল  টেস্টে এখনো অনিশ্চিত। তবে হাল ছাড়তে নারাজ টিম ম্যানেজমেন্ট। শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে আগ্রহী তারা।  সোমবার ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম ইকবালে ইনজুরি নিয়ে কথা বলেছেন ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক লিটন দাস।

আইরিশদের বিপক্ষে সিরিজ শেষেই বিশ্রামে ছিলেন তামিম। কয়েকদিন বিশ্রামের পর মিরপুরে ইনডোরে ব্যাটিং অনুশীলনে নেমেছিলেন তিনি। অনুশীলনের একপর্যায়ে মেহেদী হাসান মিরাজের খাটো লেন্থের বল পুল করতে গিয়ে কাতরে ওঠেন এ ওপেনার। শেষ পর্যন্ত অস্বস্তি নিয়েই অনুশীলন স্থল ছাড়েন তিনি।

তামিমের অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীর দাবি করেছিলেন, পর্যবেক্ষণ করা হচ্ছে, তাকে ফিজিও-কোচরা দেখছেন।

লিটন বলেন, তার (তামিম) বিষয়টা হলো, এটা সম্পূর্ণ মেডিকেল টিম দেখবে। অবশ্যই তামিম যদি ফিট থাকে, নো-ডাউট সে ম্যাচ খেলবে। এটা ডিপেন্ড করছে, সে ফিট কি না। এ নিয়ে মেডিকেল টিম সিদ্ধান্ত নিবে।

তিনি আরো বলেন, দেখেন, রশিদ খান থাকলেও যেভাবে সিরিয়াসভাবে নিতাম। এখনও আমরা সে ভাবেই এাগাবো। টেস্ট ক্রিকেটে আমরাও অনেক গ্যাপে আছে। আমার মনে হয় যে, আমরা একদিক থেকে ভালো যে অনেকদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছি। ম্যাচুউরিটি লেভেলটা ভালো।

সাকিবের না থাকায় দেশসেরা স্টাইলিশ এ ওপেনারের দাবি, সাকিব থাকা মানে দুইদিক থেকে ব্যালেন্স। কিছু ওভার বোলিং পারেন, ব্যাটিংও পারেন। স্বাভাবিকভাবে সাকিব যখন না খেলেন, বিশেষ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টিটা বেশি কঠিন হয়ে যায় বাংলাদেশ দলের জন্য। কিন্তু টেস্টে আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে বোলার আছে, বোলিং নিয়ে ওতটাও ঘাটতি না-ও হতে পারে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি