ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অ্যাশেজ সিরিজ জিতে রেকর্ড গড়তে চান পাট কামিন্স


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম

অ্যাশেজ সিরিজ জিতে রেকর্ড গড়তে চান পাট কামিন্স

 অ্যাশেজ সিরিজ জিতে রেকর্ড গড়তে চান পাট কামিন্স

কয়েক দিন আগেই ভারতকে হারিয়ে টেস্টের মুকুট নিজেদের করেছে স্মিথ-ক্যামিন্সরা। টেস্ট চ্যাম্পিয়নশীপের পর এবার আসন্ন অ্যাশেজে চোখ অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের। ২০ বছর ধরে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিততে না পারার আক্ষেপ ঘোচাতে চান কামিন্স।

এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ শুরুর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয় বাড়তি অনুপ্রেরণা জোগাবে অস্ট্রেলিয়াকে। স্টিভ ওয়াহর নেতৃত্বে ২০০১ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজে সিরিজ জিতেছিলো অজিরা। তাই স্টিভ ওয়াহর পর প্রথম অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে ইংলিশদের কন্ডিশনে সিরিজ জয়ের নজির গড়তে চান কামিন্স।

কামিন্স বলেন, আমরা  স্বীকার করি বা না করি এটা  সত্যি যে, অ্যাশেজ ভিন্ন ভিন্ন যুগ ও দলে চরিত্র ফুটিয়ে তোলে। ইংল্যান্ডের মাটিতে  অ্যাশেজ জিততে পারা খুবই কঠিন। প্রায় ২০ বছর হয়ে গেছে, এবারও সহজ হবে না। যদি আমরা জিততে পারি, তাহলে বিষয়টি ইতিহাস সৃষ্টি হবে। এই চক্রে ২০ ম্যাচের মধ্যে ১২টিতে জিতেছে, পাঁচটিতে ড্র এবং তিনটিতে হেরেছে অজিরা। অ্যাশেজের আগে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় উপভোগ করতে চান কামিন্স।

তিনি আরো বলেন, আমি জানি আমাদের সামনে একটি বড় সিরিজ অপেক্ষা করছে কিন্তু আমরা কিছুদিন পর সে বিষয়ে চিন্তা করবো। আপনি ক্যারিয়ারে এমন অল্প কিছু সময়ই পাবেন যখন কিছুক্ষণ বসে নিজের বিশেষ অর্জনকে নিয়ে সন্তুষ্ট হতে পারেন এবং এটি সেরকমই একটি সময়।

শক্তিশালী পেস অ্যাটাক নিয়েই অ্যাশেজের প্রথম টেস্ট খেলতে লন্ডন থেকে বার্মিংহাম যাবে অস্ট্রেলিয়া। জশ হ্যাজেলউডের পরিবর্তে ফাইনাল খেলার সুযোগ পাওয়া দুর্দান্ত পারফরম্যান্স করেছেন স্কট বোল্যান্ড। ক্যারিয়ারের ৮ টেস্টে ১৪.৫৭ গড়ে ৩৩ উইকেট নিয়ে অ্যাশেজের আগে দুর্দান্ত বোলিংয়ের বার্তা দিয়েছেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি