ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিশ্বকাপের চেয়ে আইপিএল জেতা অনেক কঠিন: সৌরভ গাঙ্গুলী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম

বিশ্বকাপের চেয়ে আইপিএল জেতা অনেক কঠিন: সৌরভ গাঙ্গুলী

 বিশ্বকাপের চেয়ে আইপিএল জেতা অনেক কঠিন: সৌরভ গাঙ্গুলী

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে অস্ট্রেলিয়া কাছে ২০৯ রানে ট্রফি হেরেছে ভারত। এ নিয়ে রোহিত-কোহলিদের রীতিমতো ধুয়ে দিচ্ছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটাররা।

ভারতের এমন ছন্দ পতনের অন্যতম কারণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ টুর্নামেন্টকে ঘরের শত্রু বিভীষণ হিসেবেও অভিহিত করছেন অনেকেই।

আইপিএল ঘিরে যখন নানামুখী আলোচনা-সমালোচনা, ঠিক তখনই এ নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

সৌরভ বলেন, আইপিএল জেতা সহজ কোনো কাজ নয়। কারণ, এটি বেশ কঠিন একটি টুর্নামেন্ট। আইপিএল জেতা বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন। এখানে ১৪টি ম্যাচ খেলার পর প্লে-অফে যেতে হয়। বিশ্বকাপে হয়তো ৪ থেকে ৫ ম্যাচ খেলেই সেমিফাইনাল যাওয়া যায়। আইপিএলে চ্যাম্পিয়ন হতে হলে ১৭টি ম্যাচ খেলতে হয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে হারলেও এখনও রোহিতের শর্মার দলের ওপর পূর্ণ বিশ্বাসের কথা জানালেন কিংবদন্তি এ ক্রিকেটার। তিনি বলেন, বিরাটের পর একজন অধিনায়ক দরকার ছিল এবং তখন রোহিতই ছিল সেরা পছন্দ। সে পাঁচটি আইপিএলের শিরোপা জিতেছে।

আন্তর্জাতিক পর্যায়েও বেশ ভালো করেছে। সে সেরা অধিনায়ক। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছি, যদিও আমরা হেরে গেছি।

তিনি আরো বলেন, দুই বছর আগেও আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছিলাম। সেবার আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছিলাম। ফলে নির্বাচকরা এমন কাউকে (অধিনায়ক হিসেবে) বেছে নিল যে সেরা পছন্দ হতে পারে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি