ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ঘুর্ণিঝড় বিপর্যয় গুজরাট ও করাচী উপকূলে আঘাত হানবে কাল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ জুন, ২০২৩, ০১:০৬ পিএম

ঘুর্ণিঝড় বিপর্যয় গুজরাট ও করাচী উপকূলে আঘাত হানবে কাল

 ঘুর্ণিঝড় বিপর্যয় গুজরাট ও করাচী উপকূলে আঘাত হানবে কাল

আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় বিপর্যয় উপকূলের দিকে তীব্র গতিতে এগোচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে এটি ভারত ও পাকিস্তানে স্থলভাগে আঘাত হানতে পারে আবহওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে।

ভারতের গুজরাট ও পাকিস্তানের করাচির উপকূলীয় এলাকায় বিপর্যয়  সরাসরি ঘূর্ণিঝড়ের আঘাত হানতে পারে। এরই মধ্যে ভারতের সংশ্লিষ্ট এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর পাকিস্তান উপকূলীয় এলাকা থেকে এক লাখ লোককে সরিয়ে নিয়েছে।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ১৯৫ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। সন্ধ্যার দিকে এটি গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছের ওপর দিয়ে বয়ে যাবে। গুজরাটের জাখাউ বন্দরের ওপর দিয়ে ভূ-ভাগে আছড়ে পড়বে বিপর্যয়।

বিপর্যয়ের কারণে গুজরাট উপকূলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভোরে আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘূর্ণিঝড়টি পোরবন্দরের ৩০০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে, জাখাউ বন্দর থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে এবং দ্বারকার থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে অবস্থান করছিল।

ভারতের মহারাষ্ট্রের উপকূলবর্তী বহু জেলায় সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার জেরে সমুদ্র উত্তাল হয়েছে। মঙ্গলবার মুম্বাই বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। ঘূর্ণিঝড়ের কারণে ভারতের বহু ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় বিপর্যয়ের মারাত্মক প্রভাব পড়তে পারে পাকিস্তানেও। এজন্য দেশটির উদ্ধার কর্মীরা মঙ্গলবার দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চল থেকে এক লাখের বেশি লোককে সরিয়ে নিতে শরু করেছেন।
পাকিস্তানের  প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক সালমান শাহ জানিয়েছেন, পাকিস্তানের উপকূলীয় এলাকা থেকে ৩৫ হাজারের বেশি লোককে ইতোমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। আরও ৬৫ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ চলছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি