ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

১ বলে ১৮ রান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ জুন, ২০২৩, ০৭:০৬ পিএম

১ বলে ১৮ রান

 ১ বলে ১৮ রান

 অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি। ১ বলে ১৮ রান নেওয়ার অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ক্রিকেট মাঠে। ভারতের ঘরোয়া ক্রিকেটে অভিষেক তানওয়ারের শেষ বল থেকে ১৮ রান নেন সঞ্জয় যাদব।

টি-টোয়েন্টি ক্রিকেটে খরুচে বল দেখা গেছে ভারতের তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। গত মঙ্গলবার কোইমবাটোরে চিপক সুপার গিল্লিজ ও সালেম স্পার্টান্সের মধ্যে খেলা চলছিলো। সালেমের অধিনায়ক অভিষেক তানওয়ার শেষ ওভারে বল করতে গিয়েই বিপত্তি বাঁধান। ওভারের শেষ বলটি প্রথমে নো করেন অভিষেক। সেই বলে সঞ্জয় যাদব বোল্ড হন। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান তিনি।

পরের বলটি ছিল ফ্রি হিট। সেই বলেও নো করেন তিনি। ব্যাটার ছক্কা মারেন। তারপরের বলটিও নো করেন অভিষেক। পরের বলটি হয় ওয়াইড। অবশেষে পরের বলটি বৈধ বল হয়। কিন্তু সেই বলেও ছক্কা মারেন সঞ্জয়। সব মিলিয়ে শেষ বলে আসে ১৮ রান। পুরো ওভারে ওঠে ২৬ রান। দেশরূপান্তর

এর আগে ১ বলে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়েছিলেন বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের ক্লিন্ট ম্যাকের। ২০১২-১৩ মৌসুমে হোবার্ট হারিকেন্সের ট্রাভিস বার্টের বিপক্ষে পর পর দু’টি নো বল করেন ম্যাক। দু’টি বলেই ছক্কা মারেন বার্ট। পরের বৈধ বলটিতেও ছক্কা মারেন তিনি। অর্থাৎ তিনটি ছক্কা ও দু’টি নো বল মিলিয়ে ২০ রান দেন ম্যাকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি