এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ জুন, ২০২৩, ০২:০৬ পিএম
শরীফুল-ইবাদতের জোড়া আঘাতে আফগানদের টপ-অর্ডার বিধ্বস্ত
একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে আজ প্রথম সেশনেই ৮ উইকেটের পতন হয়। গতকালকের ৫ উইকেটে ৩৬২ রান করা বাংলাদেশ এদিন মাত্র ২০ রান যোগ করে ৩৮২ রানে অলআউট হয়ে যায়। এরপর ব্যাটিংয়ে নেমে আফগানরাও উইকেটে হারাতে থাকে। প্রথম সেশনে তারা হারায় তিন উইকেট। ইবাদত দুটি এবং শরীফুল একটি উইকেট নেন।
দ্বিতীয় সেশনে নেমেই আরো একটি উইকেট হারায় সফরকারীরা। ইবাদতের মত শরীফুল ও আঘাত হানেন দ্বিতীয় বার। অবশ্য এই ওভারে আরো একটি উইকেট পেতে পারতেন এই পেসার। ক্যাচটি প্রায় নিয়ে ফেলেছিলেন মিরাজ। এবারের মত বেঁচে গেলেন আফসার জাজাই।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি