এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম
সাংবাদিকরা ক্রিকেটের উন্নয়নের অংশ: পাপন
বাফুফের আর্থিক অনিয়মের অভিযোগে ফিফা থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন আবু নাঈম সোহাগ। এতে বিপাকে পেড়েছে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনসহ বোর্ডে কর্মকর্তরা। সম্প্রতি সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মাসখানেক আগে সংবাদকর্মীদের বিরাগভাজন হন কাজী সালাউদ্দিন। এরপরই বাফুফে বসের সমালোচনায় ফেটে পড়ে সাংবাদিকরা। আর সেই সমালোচনা মেনে নিতে পারেননি সাবেক এই ফুটবলার।
সাংবাদিকদের সমালোচনা সইতে না পেরে আদালতে রিট করেছেন তিনি। এমনকি সাংবাদিকদের লিগ্যাল নোটিশও পাঠিয়েছিলেন বাফুফে সভাপতি।
বাফুফে বসের মতো সমালোচনার শিকার হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই চোখে পড়ে তাকে নিয়ে করা ট্রল পোস্ট। হিসেব করলে দেখা যায় যে সালাউদ্দিনের চেয়ে বেশি সমালোচনার শিকার বিসিবি বস।
বুধবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন। কাজী সালাউদ্দিনের মতো তিনিও সাংবাদিকদেও নিষেধাজ্ঞা দিবেন কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, দেখেন, আমি একটা কথা বলি। আমাকে নিয়ে যত আলোচনা হয়, খারাপই বেশি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বা যেটাই হয়, আমি কখনো রিয়্যাক্ট করি না।
তিনি বলেন, আমি একটা জিনিস মনে করি, আমার একটা পরিকল্পনা থাকতে হবে, ওই অনুযায়ী এগিয়ে যেতে হবে। এটা অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না। এটা যে একেবারে সবসময় ঠিক হবে, এমনও কোনো কথা নাই। আমার ভুলও হতে পারে।
তিনি আরো বলেন, মামলা, রিট করার চিন্তা মাথায় আসার প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেটের একটা বড় অংশীদার হচ্ছে মিডিয়া। এটা সবসময় বলে আসছি। বাংলাদেশে ক্রিকেটের আজকে যে অবস্থান, এটার পেছনে মিডিয়ার বড় অবদান আছে। এজন্য এরকম কোনো চিন্তার প্রশ্নই আসে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি