ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

১৩ বছর পর হজে মায়ের সঙ্গে দেখা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম

১৩ বছর পর হজে মায়ের সঙ্গে দেখা

 ১৩ বছর পর হজে মায়ের সঙ্গে দেখা

 সৌদি আরবে পবিত্র হজ পালন করতে এসে নিজ পরিবারের সাক্ষাত পেয়েছেন সিরিয়ান এক হজযাত্রী। আপন মা ও ভাইয়ের সাক্ষাত পেয়েছেন তিনি।

গত মঙ্গলবার (১৩ জুন) মক্কায় সিরিয়া থেকে যুদ্ধাহত হজযাত্রীদের একটি কাফেলা পৌঁছলে এমন দৃশ্য দেখা যায়।

ওই ব্যক্তির নাম আবু হামজা। আল-জাজিরা মুবাশির সূত্রে জানা যায়, পবিত্র মক্কায় সিরিয়ার আবু ইয়াসিন তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন।

তিনি জানতেন, সিরিয়া থেকে যুদ্ধাহত একটি কাফেলায় তার মা ও ভাই রয়েছেন। কিছুক্ষণ পর তিনি তার ভাই ও মাকে খুঁজে পান। অশ্রুসিক্ত নয়নে তাদের সাক্ষাত ঘটে। দীর্ঘদিন পর সন্তানদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাদের মা।

আবু হামজা ৫ বছর আগে রাশিয়ান হামলায় আহত হয়ে পা হারান। এ বছর তিনি সিরিয়ান হজ কমিটি ও আবু তুর্কি ক্যাম্পেইনের তত্ত্বাবধানে পবিত্র হজ পালন করতে মক্কায় আসেন।

২০১৩ সাল থেকে সিরিয়ান হজযাত্রীদের নিয়ে কাজ করছে সিরিয়ান হায়ার হজ কমিটি। সংস্থাটি সিরিয়ার জাতীয় জোট (এসএনসি) ও বিরোধী পক্ষের লোকসহ হজ করতে আগ্রহীদের সৌদি আরব যাওয়ার ব্যবস্থা করে থাকে।

সম্প্রতি সৌদি প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ আবু তুর্কির অর্থায়নে সিরিয়ার শারীরিকভাবে আহত ও প্রতিবন্ধী ৫২২ জনের হজ করার ব্যবস্থা করা হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি