ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

 আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে একামাত্র টেস্টে বিশ্ব রেকর্ড করে জয় পেয়েছে বাংলাদেশ। ৫ জুলাই চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে, এর মাঝে ভারত সফর করবে আফগানিস্তানরা। শনিবার টেস্ট ম্যাচ শেষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেন বিসিবি।

আয়ারল্যান্ডে বিপক্ষে ওয়ানডেতে আঙ্গুলের ইনজুরিতে পড়েন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়াও আয়ারল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা তাসতিন আহমেদও দলে ফিরেছেন।

অন্যদিকে আসন্ন বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে ওয়ানডে দলের বিকল্প ওপেনার ও সাত ব্যাটিং পজিশন নিয়ে নানা পরীক্ষা চালালেও এখনো পর্যন্ত নির্দিষ্ট কাউকে বেছে নিতে পারেননি বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তাই আফগানিস্তান সিরিজে বিশ্বকাপ দলের দুই পজিশনে সুযোগ পেতে দলে ফিরেছেন নাঈম শেখ এবং আফিফ হোসেন ধ্রুব। যেখানে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার কারণ জানতে চেয়ে বার বার প্রশ্ন উঠেছে। হজ্জ পালনের জন্য ছুটিতে আছেন রিয়াদ। ৫ জুলাই দেশে ফিরবেন তিনি। এই দিনই শুরু হবে ওয়ানডে সিরিজ। তাই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও জায়গায় পাননি রিয়াদ।

এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরে দারুণ ব্যাটিংয়ের পর ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন নাঈম শেখ। একই আসরে ভালো খেলার পুরস্কার পেয়ে আফিফ হোসেনও ফিরেলেন দলে। সবশেষ সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই বাদ পড়ে গেলেন ইয়াসির আলি চৌধুরী। এছাড়া ইয়াসিরের সঙ্গে দল থেকে জায়গা হারিয়েছেন রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাঈম শেখ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি