ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করলো পিসিবি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করলো পিসিবি

 শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করলো পিসিবি

এশিয়া কাপ আয়োজনের জন্য পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেলকে সমর্থন করার জন্য শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলার কথা বলেছিলো পাকিস্তান। এরপর ভারতের সঙ্গে যুক্তি করে লঙ্কান ক্রিকেট বোর্ড এশিয়া কাপের আয়োজক হওয়ায় ইচ্ছা প্রকাশ করায় দেশটির সঙ্গে সিরিজ বাতিলের হুমকি দিয়েছিলো পিসিবি। তবে সব নাটকীয়তা শেষে হাইব্রিড মডেল অনুসারে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দলে চারজন স্পিনার, চার পেসার, ছয় বিশেষজ্ঞ ব্যাটার এবং দুজন উইকেট কিপার রাখা হয়েছে। এক বছর পর টেস্ট দলে ফিরেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। এই সিরিজে একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আফ্রিদি। টেস্ট ক্রিকেটে উইকেটের শতক থেকে মাত্র একটি উইকেট থেকে দূরে এই পেসার।

২০১৮ সালে টেস্টে অভিষেক হওয়া শাহিন আফ্রিদি ২৪ দশমিক ৮৬ গড়ে ৯৯ উইকেট পেয়েছেন। দলে ফিরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফ্রিদি। বলেন, এক বছর পর টেস্ট দলে ফিরতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত। আমি টেস্ট থেকে দীর্ঘ সময় দূরে ছিলাম। এই ফরমেট থেকে দূরে থাকা আমাকে যন্ত্রণা দিচ্ছিল।

পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলি, ইমাম উল হক, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন আফ্রিদি ও শান মাসুদ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি