ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সাফে মাঠে নামার আগে সতীর্থদের ভালো খেলার পরামর্শ দিলেন জামাল ভূঁইয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম

সাফে মাঠে নামার আগে সতীর্থদের ভালো খেলার পরামর্শ দিলেন জামাল ভূঁইয়া

 সাফে মাঠে নামার আগে সতীর্থদের ভালো খেলার পরামর্শ দিলেন জামাল ভূঁইয়া

সাফ চ্যাম্পিয়নশিপের আগে প্রয়োজন ছিলো বাংলাদেশ ফুটবল দলের আত্মবিশ্বাস বাড়ানো। কম্বোডিয়া জয় করার পর পুরো দলই এখন চনমনে। গত বৃহস্পতিবার নমপেনে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর শুক্রবারই বেঙ্গালুরু পৌঁছেছে বাংলাদেশ দল। টিফফি আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং কম্বোডিয়ার বিপক্ষে টানা দুই জয়ে আত্মবিশ্বাস ফিরলেও সতীর্থদের কাছে আর ভালোর প্রত্যাশা বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার।

শুক্রবার বেঙ্গালুরুর উদ্দেশ্যে কম্বোডিয়া ছাড়ার আগে সতীর্থদের বার্তা দিলেন জামাল। তিনি বলেন, দলের আত্মবিশ্বাস একটু বেড়েছে। শেষ দুই ম্যাচ আমরা জিতেছি, অবশ্যই দলের জন্য ভালো। যদিও দুটি টেস্ট (পরীক্ষামূলক) ম্যাচ ছিলো, কিন্তু আমি চাই আরো ভালো খেলতে হবে। আরো ভালো খেললে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। ১-০ গোলে জিতেছি, কিন্তু আরেকটু ভালো খেলতে হবে। এখন আমাদের মনোযোগ লেবানন ম্যাচ নিয়ে। লেবানন নিয়ে কাজ করতে হবে, কীভাবে খেলব, আক্রমণ করব– এসব ট্যাকটিক্যাল দিক নিয়ে কাজ করতে হবে।

২১ জুন শুরু হবে দক্ষিণ এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর। ২২ জুন বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও পয়েন্টের আশা করছেন জামাল, আমরা তো চাই চ্যাম্পিয়নশিপ। কিন্তু আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে লেবানন ম্যাচ, ওদের বিপক্ষে ১ পয়েন্ট বা ৩ পয়েন্ট যদি নিতে পারি, তাহলে আমরা আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচে যেতে পারি। তো আমাদের ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে। তবে অবশ্যই মূল লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি