ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

তিহাসিক জয়ে অবদান রাখতে পেরে আমি ভীষণ আনন্দিত: শান্ত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম

তিহাসিক জয়ে অবদান রাখতে পেরে আমি ভীষণ আনন্দিত: শান্ত

 ঐতিহাসিক জয়ে অবদান রাখতে পেরে আমি ভীষণ আনন্দিত: শান্ত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে অল্পতেই গুঁটিয়ে গেছে আফগানরা। ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসের তৃতীয় ও নিজেদের সর্বোচ্চ ৫৪৬ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই ম্যাচে ঢাকার তীব্র গরমের মধ্যেই মাঠে নেমেছিলো দুই দল। এমন আবহাওয়ায় খেলতে নেমেও দুই ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে মুমিনুলের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই রেকর্ড গড়েন তিনি। ১৪৬ ও ১২৪ রানের ইনিংস খেলে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। তবে দলের জয়ে বড় ভূমিকা রাখতে পেরে ভীষণ খুশি টাইগার এই টপ অর্ডার ব্যাটার।

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, আমি খুব খুশি, কারণ ম্যাচটা আমরা জিততে পেরেছি। আমরা যেভাবে ব্যাটিং করেছি সেটা ভালো লেগেছে আমার। একজন ক্রিকেটার হিসেবে আমাদেরকে সব ফরম্যাটে পারফর্ম করতে হবে। আমার কাছে পরিকল্পনা স্পষ্ট ছিল, তাই দলের জয়ে বড় ভূমিকা রাখতে পেরেছি।

অভিষেকের পর ব্যাট হাতে রানের দেখা পাচ্ছিলেন না শান্ত। যে কারণে অনেক সমালোচনা ও ট্রল স্বীকার করতে হয়েছে তাকে। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ধারাবাহিক ফর্মে আছেন তিনি। নিজের এমন ধারাবাহিক ফর্ম ধরে রাখতে চান শান্ত। এজন্য যে কঠোর পরিশ্রম করতে হবে, তাও ভালো জানা তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতেও ব্যাটিং ফর্ম ধরে রাখতে হলে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি